newas লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
newas লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, মার্চ ১০, ২০১৩

আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা মিডিয়ার কাছের মানুষ হিসেবে পরিচিত। তাঁর ঘনিষ্ঠ সাংবাদিকেরা প্রায়ই তাঁর উষ্ণ হূদয়, আপ্যায়ন এবং কৌতুকপ্রিয় স্বভাবের বর্ণনা দিয়ে থাকেন। তিনি মিডিয়াকে কতটা গুরুত্ব দেন তারও একটি বড় প্রমাণ আমরা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিচারকালে দেখতে পাই। সে সময় ২০০৮ সালের ১৬ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খারাপ ব্যবহারের প্রতিবাদে সাংবাদিকেরা আদালত বর্জন করলে তিনি এটি একটি গোপন বিচার হচ্ছে বলে মন্তব্য করেন। তিনি এই হুমকিও প্রদান করেন যে সাংবাদিকদের উপস্থিত করার উদ্যোগ না নিলে তিনি শুনানি বর্জন করবেন।
১/১১-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার থেকে গণতন্ত্রে উত্তরণের সে সময়ে সাংবাদিকেরা রাজনৈতিক নেতাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর এবং অন্য রাজনৈতিক নেতাদের হয়রানির বিশদ বিবরণ তুলে ধরা ছাড়াও সে সময় বেসরকারি টিভি চ্যানেলগুলো বিভিন্ন টক শোর মাধ্যমে দুই নেত্রীর পক্ষে জনমত পুনরুজ্জীবনের গুরুদায়িত্ব পালন করেন। বিগত সংসদ নির্বাচন চলাকালীন কিছু চ্যানেল দৃশ্যমানভাবে আওয়ামী লীগের পক্ষাবলম্বনও করে।

রবিবার, জুলাই ০১, ২০১২

প্রধানমন্ত্রীও পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িতঃখালেদা জিয়া



বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রীও পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির কারণে বিশ্বব্যাংক টাকা দেয়নি। বর্তমান সরকারের দুর্নীতির কারণেই পদ্মা সেতু নির্মাণ করা গেলো না।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় বেগম খালেদা জিয়া নগরীর বহদ্দারহাট এলাকায় স্বাধীনতা কমপ্লেক্স, চান্দগাঁও ও আশপাশের এলাকায় বন্যায় তিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এখানে বিএনপি নেতা এম মোরশেদ খানের প থেকে ৫০০ পরিবারকে প্রাণসামগ্রী দেয়া হয়।
পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থে দুর্নীতিবাজদের নাম প্রকাশ করা উচিত। দুর্নীতি থেকে পালানোর কোনো সুযোগ নেই। পদ্মা সেতুর দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা যতই মতাবান হোক না কেন তাদের নাম ও পরিচয় জনগণকে জানাতে হবে।
পদ্মা সেতু প্রকল্পে সরকারের শীর্ষ পর্যায়ের দুর্নীতির অভিযোগ তদন্তে সরকার সহযোগিতা করেনি অভিযোগ করে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ২৯০ কোটি ডলারের প্রকল্পটিতে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার অর্থায়ন বন্ধ করে দিয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, দুই দফা তদন্তের মাধ্যমে ব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের উচ্চ পর্যায়ের লোকদের জানিয়েছিল। তারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতেও সরকারকে অনুরোধ জানিয়েছিল। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি।
বেগম খালেদা জিয়া পদ্মা সেতুসহ সর্বক্ষেত্রে সর্বগ্রাসী দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে বলেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক আর টাকা দিবে না বলে জানিয়েছে। তারা টাকা না দিলে আমাদের এই উন্নয়নশীল দেশে এই সেতু তৈরী করা অসম্ভব।
তিনি বলেন, মতায় গেলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়প্রীতিসহ সরকারের সব ধরনের অন্যায় উৎখাত করা হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার, জুন ২৮, ২০১২


স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান যদি প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর কিছু বলে থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, “যদি উনি (মাহফুজুর রহমান) প্রধানমন্ত্রী সর্ম্পকে কিছু বলে থাকেন তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

লন্ডনে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ বলেন মাহফুজুর রহমান।

সোমবার একটি টেলিভিশনে ওই বক্তৃতার ভিডিও প্রচারের পর তা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সমালোচনার ঝড় ওঠে।

ওই ভিডিওতে মাহফুজকে বলতে দেখা যায়, ‘আরে, প্রাইম মিনিস্টার কতো না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।”

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনার মধ্যে গত ২৩ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছিলেন, “সাংবাদিকরা এখন সকলে মিলে আন্দোলন করছেন। কিন্তু, সরকারের পক্ষে তো কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।”

ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাংবাদিকদের পক্ষ থেকে সাগর-রুনির ব্যাপারে আপনারা যেসব মন্তব্য করেন তা নিয়ে মানুষ বিভ্রান্ত হয়।”

“কোনো মন্তব্য যদি তদন্ত বাধাগ্রস্ত করে তাহলে আমরা অবশ্যই দেখব”, যোগ করেন তিনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, “আমি আপনাদের কাছেই জানতে চাইছি- জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলা কে করেছে? ”

“সাংবাদিকদের ওপর হামলা সাংবাদিকরাই করেছেন। আপনাদের ওপর যদি হামলা হয় তাহলে আপনারা থানায় অভিযোগ করবেন। যদি কেউ অভিযোগ দেন তাহলে তো আমরা অবশ্যই দেখব”, বলেন মন্ত্রী।

সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার সময় মাহফুজুর রহমানের বিরুদ্ধে কর্মসুচি চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক নেতাকে মারধর করে এটিএন বাংলার একদল সাংবাদিক।

ওই ঘটনায় এটিএন বাংলার নয়জনসহ ১০ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো। পাশাপাশি মাহফুজুর রহমানকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন সাগর ও রুনি। এরপর প্রায় চার মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

                                                                 ShimantaSangbad